মহেশপুরে ভারতীয় মাদক উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ মহেশপুর সীমান্তে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ, উইন্সরেক্স সিরাপ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে।

ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাধবখালী বিওপির একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। সুবেদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে মাধবখালী গ্রামের একটি ঘাসের ক্ষেত থেকে মালিকবিহীন অবস্থায় ৫৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে।

রোববার ভোরে সামন্তা বিওপির একটি দল বেলেহাটি গ্রামের মাঠের ধানখেত থেকে ২৪ বোতল ভারতীয় উইন্সরেক্স সিরাপ উদ্ধার করে।

অভিযানের নেতৃত্বে ছিলেন হাবিলদার শহর আলী। বিজিবির টহল দলটি গয়েশপুর বিওপির অধীন সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের একটি আম বাগানে অভিযান চালায়। হাবিলদার মো. সাযযাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।