কোনো পুলিশ সদস্য অনৈতিককতার আশ্রয় নিলে, দায় তাকেই বহন করতে হবে: রেজাউল হক

যশোরে মতবিনিময়ে খুলনা রেঞ্জ ডিআইজি

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম। তিনি বলেছেন, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য পর্যাপ্ত নিরাপাত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ কোনো পক্ষপাতমূলক আচারণ করবেনা। এখানে কারো সাথে আলাদা ভালোবাসর সুযোগ নেই। কোনো পুলিশ সদস্য যদি ব্যক্তি আকাঙ্খায় নির্বাচনে অনৈতিক আশ্রয় নেন, সেই দায় ডিপার্টমেন্ট নেবেনা। তার দায় তাকেই বহন করতে হবে। প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার দুপুরে যশোরের পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেসব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে এই প্রেস ব্রিফিয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে ডিআইজি মো. রেজাউল হক রেজা বলেন, পুুলিশ সদস্যদের প্রতি তার আস্থা আছে। আল্লাহ তাকে নিশ্চয়ই বেইজজ্জি করবেন না। তিনি বলেন, শটগান ব্যবহার করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কোথা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে দমনে প্রয়োজনে পুলিশ রাবার বুলেট ব্যবহার করবে।

আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে পুলিশ সরকার ঘোষিত সকল নির্দেশনা পালন করবে। অতীতের যে কোন নির্বাচনের থেকে এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে তিনি বিশ্বাস করেন।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।