রাজধানীতে শুরু চারদিনব্যাপী ডিসি সম্মেলন, ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন; মাঠ প্রশাসনের জন্য নীতিনির্ধারকদের দিকনির্দেশনা

0
রাজধানীতে ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেছেন রোববার- ছবি : সংগৃহীত

লোকসমাজ ডেস্ক: রাজধানী ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে উপস্থিত রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ দেশের সব জেলা প্রশাসক।
সরকার পরিচালনার নীতি ও অগ্রাধিকার তুলে ধরতে এই সম্মেলনে মাঠ প্রশাসনের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন শীর্ষ নীতিনির্ধারকেরা। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম ডিসি সম্মেলন।
এর আগে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির জানান, এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০টি কার্য অধিবেশন এবং অংশগ্রহণ করছে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ।
তিনি আরও জানান, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেছে, যার মধ্যে ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা খাত সম্পর্কিত বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।
সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—
ভূমি ব্যবস্থাপনা
আইন-শৃঙ্খলা পরিস্থিতি
স্থানীয় সরকার ব্যবস্থা
দুর্যোগ ব্যবস্থাপনা
কর্মসংস্থান
সামাজিক নিরাপত্তা
ই-গভর্নেন্স
শিক্ষা ও স্বাস্থ্যসেবা
পরিবেশ সংরক্ষণ
অবকাঠামো উন্নয়ন
উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ
চার দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জেলা প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির জানান, এবার চার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে মোট অধিবেশন থাকছে ৩৪টি। এর মধ্যে কার্য অধিবেশন ৩০টি এবং অংশগ্রহণকারী মন্ত্রণালয় বা বিভাগের সংখ্যা হচ্ছে ৫৬টি। সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ৪৯৮টি প্রস্তাব উত্থাপিত হচ্ছে এবং সারাদেশের জেলা প্রশাসকগণ উপস্থিত থাকছেন। ৫৬টি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সম্মেলনে নিজ নিজ মন্ত্রণালয়ের বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। তিনি বলেন, ‘আমরা মাঠ প্রশাসন থেকে এবার ১ হাজার ৭২৯টি প্রস্তাব পেয়েছি। এর মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে ৪৯৮টি। সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে স্বাস্থ্যসেবা বিভাগ সম্পর্কিত।’ হুমায়ুন কবির জানান, সম্মেলনে প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্য সেবা, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিবীক্ষণ।