ঢাকায় চার দিনব্যাপী ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় তিনি এই সম্মেলনের উদ্বোধন করেন। নবগঠিত বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম জেলা প্রশাসক সম্মেলন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় তিনি এই সম্মেলনের উদ্বোধন করেন। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম জেলা প্রশাসক সম্মেলন।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী সকাল ১০টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের নিজ দফতর থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান। এসময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রীও হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সারাদেশের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা উপস্থিত রয়েছেন। সম্মেলনের কার্যসূচি অনুযায়ী, ৫৬টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ নিজ নিজ মন্ত্রণালয়ের বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। সরকারের শীর্ষ নীতিনির্ধারকেরা এই সম্মেলনের মাধ্যমে মাঠ প্রশাসনের কাছে সরকার পরিচালনার মূল দর্শন তুলে ধরছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন থাকবে, যার মধ্যে ৩০টি কার্য অধিবেশন। মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব মূল কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে। সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে স্বাস্থ্যসেবা বিভাগ সম্পর্কিত। চার দিনের এই আলোচনায় ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে।