মহেশপুর বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে বৃষ্টির মধ্যে বাড়ির কাজ করার সময় বজ্রপাতে রোজিনা খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ‎বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। রোজিনা খাতুন বাথানগাছি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

‎প্রতিবেশী আব্দুর রহমান জানান, বৃষ্টির মধ্যে গৃহস্থালির কাজ করছিলেন রোজিনা খাতুন। ওই সময় আকস্মিক বজ্রপাত তিনি গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

‎মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে রোজিনা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।