মানবতায় সাড়া, পাইকগাছায় ফেলে যাওয়া বৃদ্ধের পাশে ইউএনও

পাইকগাছায় ফেলে যাওয়া বৃদ্ধের পাশে ইউএনও

0
জিএম মিজানুর রহমান। পাইকগাছা (খুলনা)
প্রায় এক মাস পর গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে খুলনার পাইকগাছায় ফেলে যাওয়া অসহায় বৃদ্ধের প্রতি নজর পড়ল প্রশাসনের। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী  কপিলমুনির গ্রাম পুলিশের মাধ্যমে বৃদ্ধকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করেন। সেখানে তাকে গোসল ও পরিস্কার পরিছন্ন করিয়ে সু-চিকিৎসার ব্যবস্থা করেন।
অজ্ঞাত অশীতিপর ওই বৃদ্ধকে খুলনার পাইকগাছার কাসিমনগর ছাগল বিক্রির চাঁদনীতে তাকে প্রায় একমাস ধরে একইস্থানে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
স্থানীয় চা দোকানিরা জানান,  ঈদ -উল- ফিতরের কয়েকদিন আগে একটি ভ্যানে করে দুইজন ব্যক্তি বৃদ্ধকে এখানে নিয়ে আসেন। তাকে চাঁদনীতে রেখে কিছুক্ষণ  বসে থাকেন। এরপর কোন একসময় তারা চলে যান।  তবে বৃদ্ধ মানৃষটি থেকে যান সেখানে।
স্থানীয়রা জানান,  অনেক ডাকাডাকি করেও তার মুখ থেকে কোন কথা বের হয়নি। তিনি কোন সাড়া শব্দ। স্থানীয় লোকজন খাদ্য খাবার দিলেও  সারা শরীর থেকে মল-মুত্র  থাকায়  দুর্গন্ধের  কারণে কাছে কেউ যেতে চাননা। একই স্থানে অমানবিকভাবে দিন-রাত কাটছিল বৃদ্ধের। পরিচয় জানতে চাইলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। কোন কথা বলতে চান না।
বাজারের ব্যবসায়ীরা জানান, বৃদ্ধকে বাঁচাতে সরকারি সহযোগিতা দরকার ছিল। তা এত দিন পর হল।
বাজার করতে আসা নুরুল আমিন জানান, এই বৃদ্ধকে যে বা যারা ফেলে রেখে গেছেন, তাদেরকে খুঁজে বের করা জরুরি। হোক না তার আপনজন কিংবা অন্য কেউ। এদেরকে শাস্তির আওতায় নেয়া প্রয়োজন।
উল্লিখিত বিষয় নিয়ে দৈনিক যুগান্তর ও  দৈনিক লোকসমাজে সংবাদ প্রকাশিত হলে শনিবার উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী তাকে গ্রাম পুলিশের মাধ্যমে হাসোতালে নেওয়ার ব্যবস্থা করেন। সেখানে তাকে পরিস্কার পরিছন্ন ও গোসল করে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে  ইউএনও জানান।