যশোরে ৯৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, যুবক আটক

0
আটক, ইব্রাহিম হোসেন (৩২)।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পালবাড়ি থেকে শনিবার ৯৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ ঘটনায় ইব্রাহিম হোসেন (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা পালবাড়ির আশরাফ আলীর ছেলে ইব্রাহিম হোসেনের বাড়িতে অভিযান চালান।

এ সময় ইব্রাহিম হোসেনের ঘর থেকে নেশার জন্য ব্যবহৃত ভারতীয় ৯৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। সাথে সাথে তারা ইব্রাহিম হোসেনকেও আটক করেছেন।

এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।