যশোরে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার।লোকসমাজ-

যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যশোরে ‘ওয়ার্ড সভাপতি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলনে জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সভাপতি ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন বলেন, আগস্টের বিপ্লবে ১৪ শতাধিক মানুষ শাহাদাত বরণ করেছেন। এই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছেই সংরক্ষিত আছে। জামায়াতে ইসলামী শহীদ পরিবারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার পাশাপাশি আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি সরকারের কিছু কর্মকাণ্ডের সমালোচনা করে ভবিষ্যতে রাজপথ ও সংসদে আরও শক্তিশালী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান-এর সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারি শামসুজ্জামান-এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আবদুল কাদের, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল হাশেম রেজা, অধ্যাপক জয়নাল আবেদীন, নূর-ই আলী নূর আল মামুন, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোর্শেদ, মনিরামপুর উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক, সদর উপজেলা আমীর আশরাফ আলী, অভয়নগর উপজেলা আমীর সরদার শরীফ হোসেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাঈল হোসেন, পেশাজীবী থানার সভাপতি রাশেদুজ্জামান রতন এবং কেশবপুর উপজেলা নায়েবে আমীর রেজাউল ইসলাম।
সম্মেলনে বক্তারা একটি আদর্শভিত্তিক ও ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় তৃণমূলের নেতৃত্বকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। তারা ওয়ার্ড পর্যায়ের নেতৃত্বকে সংগঠনের ‘মূল ভিত্তি’ হিসেবে উল্লেখ করে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, রেজাউল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস এবং ইসলামী ছাত্রশিবির যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি ওবায়দুল্লাহ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।