বিশ্ব স্বাস্থ্য দিবসেই খসে পড়লো কুড়িগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ

0
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খসে পড়া পলেস্তারা, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এমন দিনে কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের পলেস্তারা খসে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক শিশু ও তার বাবা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বামনের হাট এলাকার আইরিন বেগম নামের এক রোগীকে দেখতে হাসপাতালে আসেন তার স্বামী ও সন্তান। তারা দ্বিতীয় তলায় উঠামাত্র হঠাৎ করেই ছাদের পলেস্তারা খসে পড়ে।এসময় বাবা ও মেয়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।

এ ঘটনায় হাসপাতালে থাকা রোগী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।

উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. তানজিরুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।