বাঘারপাড়ায় বিএনপি নেতার মায়ের ইন্তিকাল, দাফন সম্পন্ন

0
ছবি: লোকসমাজ।

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বাঘারপাড়া থানা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ূর রহমানের মা ছিয়ারুন্নেসা চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ১০১ বছর।

তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়িতে ছুটে যান বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমসহ যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দ।

আট সন্তানের জননী শতবর্ষী ছিয়ারুন্নেসা গত এক সপ্তাহ যশোর জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই সোমবার রাত ৮টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবর শুনে নারিকেলবাড়িয়ায় তার বাড়িতে উপস্থিত হন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

মঙ্গলবার জোহরবাদ মরহুমার জানাজা শেষে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের দয়ারামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম রেজা দুলু, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল মোল্লা, বাঘারপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক একলাস হোসেন, বিল্লাল বিশ্বাস, অভয়নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লস্কর মোহম্মদ নাজমুল ইসলাম প্রমুখ।