চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যবাহী প্রাইভেটকা জব্দ, আটক ২

0

চুয়াডাঙ্গায় সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগরে প্রাইভেটকারসহ ৫৭৬ বোতল অবৈধ ফেয়ারডিল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ২ জনকে আটক করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। এর আগে, ভোর পৌনে ৬টার দিকে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন পটুয়াখালী জেলার কলাগাছিয়া গ্রামের বাবু জমাদারের ছেলে জনি (৪০) ও একই এলাকার কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন (৩৬)।

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, জীবননগরের হাসাদহ বাজারের সামনে পাকা রাস্তায় নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে।

এ সময় ডিবি পুলিশ অভিযান চালিয়ে গাড়িসহ দুজনকে হেফাজতে নেয়। পরে গাড়িটি তল্লাসি করে ৫৭৬ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য ৪উদ্ধার করা হয়।

যার বাজার মূল্য আনুমানিক ১৪ লাখ ৪০ হাজার টাকা। এছাড়াও তাদের ব্যবহৃত এলিয়েন প্রাইভেট ও ৪টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।