অসহায় মানুষের মাঝে সরকারের আর্থিক সহায়তা পৌঁছে দিতে যশোরে বিশেষ চেক বিতরণ অনুষ্ঠান

0
অসহায় মানুষের মাঝে সরকারের আর্থিক সহায়তা পৌঁছে দিতে যশোরে বিশেষ চেক বিতরণ অনুষ্ঠান।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার ॥ যশোরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই আর্থিক সহায়তা দুস্থদের সাময়িক সংকট নিরসনে এবং স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই চেক বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।