স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

0
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এর আগে, এদিন বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত একটি বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।