আল-আকসায় ঈদের নামাজে ইসরায়েলি বাহিনীর হামলা; টিয়ার গ্যাসে রণক্ষেত্র মসজিদ প্রাঙ্গণ

0
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা। ঈদ সকালেও উত্তপ্ত মধ্যপ্রাচ্য।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২০ মার্চ ২০২৬) সকালে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, মুসল্লিরা নামাজ আদায়ের উদ্দেশ্যে জড়ো হলে ইসরায়েলি সৈন্যরা তাঁদের লক্ষ্য করে উপর্যুপরি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আল-আকসা মসজিদ বন্ধ করে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আজ ঈদের বিশেষ দিনেও ধর্মীয় আচার পালনে বাধা দেওয়া এবং শান্তিপূর্ণ মুসল্লিদের ওপর টিয়ার শেল ছোড়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে।