মার্কিন এফ-৩৫ বিমানে হামলার ভিডিও প্রকাশ করল ইরান

0
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে হামলার দাবি করল ইরান। হামলার ভিডিও প্রকাশ করে আইআরজিসি জানিয়েছে, ইরানের আকাশে মার্কিন বিমানটি আক্রান্ত হয়েছে।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন বাহিনীর একটি কৌশলগত এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে। এবার সে হামলার ভিডিও প্রকাশ করল তারা।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানানো হয়েছে, আইআরজিসি ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন বাহিনীর একটি কৌশলগত এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে। এ ঘটনার একটি ভিডিও-ও প্রকাশ করা হয়েছে।