শার্শায় দুস্থদের মাঝে বিএনপির ঈদসামগ্রী বিতরণ

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু দুস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন। এ সময় প্রায় এক হাজার ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

বুধবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে শার্শা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় এক হাজার দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, শার্শা উপজেলা বিএনপির ছাত্র বিসয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু বলেন, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ও বিদ্যুৎ খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের দিক নির্দেশনায় এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।