ঝিকরগাছায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা (নগদ অর্থ) ও শাড়ি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নগদ টাকা ও শাড়ি বিতরণ অনুষ্ঠিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-২ আসনের এমপি ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. শাহ্জালাল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, একাডেমিক সুপারভাইজার ও শিমুলিয়া ইউনিয়নের প্রশাসক কামরুজ্জামান।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৫শ ৭০ জন দুস্থ ও গরীব মানুষের মাঝে মানবিক সহায়তার এক হাজার টাকা করে নগদ অর্থ ও ৩শ ৫০জনকে শাড়ি প্রদান করা হয়েছে।