শার্শার যুবদল নেতা শহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

বেনাপোল সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদের চাচা সাদেক আলীর পিতা ও মাতার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকালে শার্শার উলাশী ইউনিয়নের কন্যাদহ কানিপাড়া গ্রামে সাদেক আলীর নিজ বাসভবনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা রবিউল ইসলাম খোকন এবং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন- ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার, কন্যাদহ ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, যুবদল নেতা আশানুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইফতারের পূর্ব মুহূর্তে মরহুমদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।