আয়াতুল্লাহ খামেনির ব্যবহৃত বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ব্যবহৃত বিমান ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সোমবার (১৬ মার্চ) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ দাবি করেছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে রাতভর চালানো বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির ব্যবহৃত একটি বিমান ধ্বংস করা হয়েছে।

আইডিএফের দাবি, বিমানটি খামেনি ও ইরানের শীর্ষ কর্মকর্তারা সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক সমন্বয়ের কাজে দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহার করতেন।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও দাবি করেছে, এই ‘কৌশলগত সম্পদ’ ধ্বংস হওয়ায় ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় করার সক্ষমতা, সামরিক শক্তি গড়ে তোলার প্রক্রিয়া এবং সরকারের পুনর্গঠন সক্ষমতায় একটি বড় আঘাত।