টাইগারদের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

0
ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক ॥ দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। আজ বুধবার পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরে বাংলায় শুরু হয়েছে প্রথম ওয়ানডে। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

জাইমা রহমানকে বরণ করে নিতে মিরপুরে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিসিবির কর্মকর্তারা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ টস জিতে সফরকারী পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। প্রথম ম‍্যাচে সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে ফেরা লিটন দাস ও আফিফ হোসেন।

তবে জায়গা হয়নি তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম‍্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কনের। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৩৯ ম্যাচ খেলে ৫টি জিতেছে বাংলাদেশ। ৩৪ ম্যাচ জিতেছে পাকিস্তান।