ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই তামিম

0

 

স্পোর্টস ডেস্ক॥ ভারত সিরিজের আগে বড় ধাক্কা বাংলাদেশ দলে। প্রস্তুতি ম্যাচে কুঁচকিতে পাওয়া চোটে ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেলেন অধিনায়ক তামিম ইকবাল। প্রথম টেস্টেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। ক্রিকবাজসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম তামিমের ছিটকে যাওয়ার খবর প্রকাশ করেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আপাতত এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। কিছুক্ষণ পর আমরা অফিসিয়ালি আপনাদের জানাব।’