যশোরে র‍্যাব-৬ এর অভিযান; অস্ত্র ও ককটেলসহ যুবক আটক

0
আটক জাকারিয়া ইসলাম রনি।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে অস্ত্র ও ককটেলসহ জাকারিয়া ইসলাম রনি (২৫) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। বুধবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে বেজপাড়া টিবি ক্লিনিক সংলগ্ন তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জাকারিয়া ইসলাম রনি ওই এলাকার মনিরুল শেখের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার একটি বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রাখা হয়েছে এবং সেখানে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে র‍্যাব-৬-এর একটি আভিযানিক দল রনির বাড়িতে হানা দেয়।

অভিযান চলাকালে রনিকে আটক করার পর তার ঘর তল্লাশি করা হয়। এ সময় ১টি দেশীয় পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি ককটেল উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, আটক রনিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কোনো অপরাধী চক্রের সদস্য কি না বা এই অস্ত্র দিয়ে কোনো বড় ধরনের অপরাধের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।