যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

0
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) দুপুর ১২টা ৪৬ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে যশোরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে যশোর বিমানঘাঁটিতে এই ঘটনা ঘটে। তবে দক্ষ হাতে বিমানটি অবতরণ করাতে সক্ষম হওয়ায় বৈমানিক নিরাপদে আছেন এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) দুপুর ১২টা ৪৬ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, উড্ডয়নের পর বিমানটিতে আকস্মিক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে বৈমানিক দ্রুত বিমানটি রানওয়েতে নামিয়ে আনার সিদ্ধান্ত নেন।

সফলভাবে জরুরি অবতরণ সম্পন্ন হওয়ায় বিমানের ভেতরে থাকা পাইলট সম্পূর্ণ অক্ষত আছেন।