১৬ মার্চ সারা দেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘নির্বাচিত সরকার যে খাল পুনঃখননের কর্মসূচি হাতে নিয়েছে, সেটি আগামী ১৬ মার্চ সারা দেশে একযোগে উদ্বোধন করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের সাহাপাড়া খালটি পুনঃখননের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করবেন।’

আজ রোববার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল পরিদর্শন শেষে শহীদ উদ্দীন চৌধুরী এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘এই খাল খননের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি পূরণ হবে। এই কর্মসূচির কাজ শেষ হলে এলাকার সাধারণ মানুষ সুবিধা পাবে। এখানে প্রচুর জলাবদ্ধতা হয়। এই খালটা খননের মধ্য দিয়ে জলাবদ্ধতা দূর হবে। খালের পানি যখন সেচপ্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষেতে যাবে, সেখানে উৎপাদন বৃদ্ধি পাবে।’

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘সাহাপাড়া খালটি প্রায় সোয়া ১২ কিলোমিটার। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এই কাজ করা হচ্ছে। এই উদ্বোধনী অনুষ্ঠানটা একসঙ্গে দেশব্যাপী করতে চাই। এই কর্মসূচিটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা আন্দোলন, একটা বিপ্লব। দেশকে স্বনির্ভর করাই ছিল তাঁর লক্ষ্য। আমরা আজকে তারেক রহমানের নেতৃত্বে আবারও এই কর্মসূচিটি হাতে নিয়েছি।’

খননকাজে কোনো ধরনের দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের নির্বাচিত সরকার, জনবান্ধব সরকার। সম্পূর্ণভাবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছি। দায়িত্বশীলতার সঙ্গে আমরা আমাদের স্বচ্ছতা নিশ্চিত করব।