কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

0
কুয়েতে মার্কিন বিমানঘাঁটির কাছে যুদ্ধবিমান বিধ্বস্ত।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ কুয়েতে মার্কিন বিমানঘাঁটির কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে বেশ কয়েকটি যুদ্ধবিমান। সোমবার (২ মার্চ) সকালে কুয়েতের আল সালেম বিমানঘাঁটি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে এই বিধ্বস্তের ঘটনা ঘটে। সিএনএনের প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি যুদ্ধবিমানে আকাশেই আগুন ধরে যায় এবং সেটি জ্বলন্ত অবস্থায় নিচে আছড়ে পড়ে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রয়টার্স জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানগুলোর আরোহীরা অলৌকিকভাবে বেঁচে আছেন। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে এই বিমানগুলো ঠিক কীভাবে বিধ্বস্ত হয়েছে—কারিগরি ত্রুটি নাকি শত্রুপক্ষের আঘাত—তা এখনো নিশ্চিত করেনি কোনো পক্ষ। উল্লেখ্য, গত তিন দিন ধরে উপসাগরীয় অঞ্চলে ইরানের পক্ষ থেকে দফায় দফায় হামলা চালানোর প্রেক্ষাপটে এই বিমান বিধ্বস্তের ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আল সালেম ঘাঁটির আশপাশে বর্তমানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।