ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত

0
মাহমুদ আহমাদিনেজাদ বেঁচে আছেন! তেহরানে তাঁর নিরাপত্তা ভবনে হামলার পর ছড়িয়ে পড়া মৃত্যুর খবরকে গুজব বলে নিশ্চিত করেছে আনাদোলু এজেন্সি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের রেশ কাটতে না কাটতেই এবার ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। রোববার (১ মার্চ) উত্তর-পূর্ব তেহরানের নার্নাক এলাকায় তাঁর নিজ বাসভবনে লক্ষ্য করে চালানো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। ইরানি লেবার নিউজ এজেন্সির (আইএলএনএ) বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্ট’।

প্রতিবেদনে জানানো হয়, তেহরানের নার্নাক এলাকায় আহমাদিনেজাদের বাসভবন লক্ষ্য করে নিখুঁত নিশানায় আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। এতে সাবেক এই কট্টরপন্থী নেতার পাশাপাশি তাঁর বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের দুই মেয়াদের এই প্রেসিডেন্ট পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে তাঁর অনমনীয় অবস্থানের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। খামেনিসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের পর আহমাদিনেজাদের মৃত্যু ইরানকে এক চরম নেতৃত্ব সংকটের দিকে ঠেলে দিল।