২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান।

এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান একুশে পদক প্রদান ও একইদিন বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানান।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনাপ্রতিষ্ঠানগুলোর স্টলভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। এ সিদ্ধান্তকে প্রকাশকেরা ইতিবাচক হিসেবে দেখছেন।