যশোর মেডিকেল কলেজে পুনরায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস পুলিশ সুপারের

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার॥ যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস দিয়েছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। বুধবার কলেজ পরিদর্শনে গিয়ে তিনি এই আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আহসান হাবীব, সহকারী অধ্যাপক ডাক্তার আলাউদ্দিন আল মামুন প্রমুখ।

সহকারী অধ্যাপক ডাক্তার আলাউদ্দিন আল মামুন জানান, যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর সেটি তুলে নেওয়া হয়। এতেকরে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েন। যশোরের পুলিশ সুপরকে বিষয়টি জানালে তিনি বুধবার যশোর মেডিকেল কলেজ পরিদর্শনে আসেন।

এ সময় তিনি কলেজের অধ্যক্ষসহ শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কলেজ ক্যাম্পাসে আবারও পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস দেন।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, আমি যশোর মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদেরকে আশ্বস্ত করা হয়েছে কলেজের সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।