তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান মির্জা ফখরুলের

0
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

এসময় মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ৬০ লাখের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, ১ হাজার ৭০০-এর বেশি গুম-খুন এবং জুলাই আন্দোলনে ২ হাজারের বেশি মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।

গণতন্ত্রের বিজয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আসুন, আমাদের তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। জনগণ উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক ও গণতান্ত্রিক পরিবর্তনের মধ্য দিয়ে সবাই মিলে গণতন্ত্রের বাংলাদেশ গড়ে তুলি।