যশোরে ইয়াবা সেবনের সময় নারীসহ আটক- ৩

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ঘর ভাড়া নিয়ে ইয়াবা ট্যাবলেট সেবনকালে নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে সদর উপজেলার রামনগর রেলক্রসিংস সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, রামনগরের মৃত মহিউদ্দিনের ছেলে ওলিউল্লাহ ওরফে ইয়াহিয়া (৩৩), যশোর শহরের স্টেডিয়ামপাড়ার আলমগীর শেখ (৪৫) ও বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার মৃত নুরু মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (৩০)।

কোতয়ালি থানা পুলিশের এসআই আল আমিন হোসেন জানান, আলমগীর শেখ ও সোনিয়া আক্তার সম্পর্কে স্বামী- স্ত্রী। তারা রামনগর রেলক্রসিং সংলগ্ন জনৈক মহিউদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন। বুধবার খবর পান, ভাড়া বাড়িতে ইয়াবা ট্যাবলেট সেবনকালে ওই দম্পতিসহ ৩ জনকে আটক করেছেন স্থানীয় লোকজন।

এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে হেফাজতে নেন। পরে তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ডোপ পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্টে তারা মাদক সেবন করেছেন বলে উল্লেখ করা হয়। এর মধ্যে সোনিয়া আক্তারের রিপোর্টে ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ ৩ প্রকার মাদক সেবনের তথ্য পাওয়া যায়।

তিনি বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।