এবারের নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার: অধ্যাপক নার্গিস বেগম

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, এবারের নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। আগামী ১২ ফ্রেরুয়ারি আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে আমাদের পাশে থাকবেন।

এবারের নির্বাচনে যশোর সদর আসন থেকে অনিন্দ্য ইসলাম অমিত আপনাদের ভোটে বিজয়ী হলে গোটা সদর উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। এবারের নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে পারিবারিক কার্ড, কৃষি কার্ড, বেকারদের কর্মসংস্থানের পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের উদ্যোগে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদ চত্বরে যশোর সদর আসনের ধানের শীষের প্রার্থী খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির নির্বাহী সদস্য কাজী আযম। আরো বক্তব্য দেন, সদর উপজেলা মহিলা দলের সহসভাপতি সেলিনা পারভিন শেলী, আবু তালেব, দেলোয়ার হোসেন, অলিয়ার রহমান, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল আহসান টিটুল, আনোয়ারুল ইসলাম, আবুল কালাম আজাদ, যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, ইউনিয়ন মহিলা দলের আহবায়ক জেবুন নেছা জেবু, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

সভা শেষে সদর আসনের ধানের শীষের প্রার্থী খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে চুড়ামনকাটি বাজারে প্রচার মিছিল বের হয়। মিছিলটি বাজারের যাত্রী ছাউনিতে এসে শেষ হয়।