বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান রাসেল আটক

0
বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম খান রাসেল।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম খান রাসেলকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার দুপুরে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি বসুন্দিয়ার মৃত আব্দুল ওয়াদুদ খানের ছেলে। বিকেলে তাকে একটি নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, সেনাবাহিনীর বিশেষ অভিযানে বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেলকে আটক করা হয়েছে। পরবর্তীতে থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এরপর তাকে একটি নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।