যশোরে ওয়ানশ্যুটারগানসহ সন্ত্রাসী মারুফ আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মারুফ হোসেন (২৭) নামে অভিযুক্ত এক সন্ত্রাসীকে আটক করেছেন র‌্যাব। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মধুগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মারুফ হোসেন একই গ্রামের হারুন অর রশিদের ছেলে।

র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম মধুগ্রামে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে সন্ত্রাসী মারুফ হোসেনকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ১টি ওয়ানশ্যুটারগান জব্দ করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।