যশোরে ভোটকেন্দ্র দখল মামলায় আ.লীগ কর্মী আটক

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ভোট কেন্দ্র দখল ও বোমাবাজি মামলার সন্দিগ্ধ আসামি আবদার হোসেন (৪৭)কে আটক করেছে পুর্লিশ। তিনি সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
কোতয়ালি থানার এসআই বায়েজীদ মোল্লা জানিয়েছেন, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিনে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে বোমা হামলা চালিয়ে দখলে নেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা। সে সময় তাদের হামলায় বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনার সাথে সম্পৃক্ততা আছে বলে আটক আওয়ামী লীগের কর্মী আবদারকে সন্দেহ করা হয়। গত শুক্রবার রাত ৯টার দিকে ভেকুটিয়া এলাকা থেকে আটক করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।