চৌগাছার পাড়া-মহল্লায় সাবিরা নাজমুল; ধানের শীষ প্রতীকে ব্যাপক গণসংযোগ

0
বুধবার সকালে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলি গ্রাম থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করছেন যশোর-২ আসনের বিএনপি প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার (চৌগাছা যশোর)॥ চৌগাছা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। বুধবার সকাল থেকে তিনি চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

সকালে হাউলি গ্রাম থেকে প্রচারণা শুরু করে সাবিরা নাজমুল একে একে বাড়িয়ালী পূজা মন্ডপ চত্বর, বিশ্বাসপাড়া, দশপাকিয়া মাঝেরপাড়া, রঘুনাথপুর, পাশাপোল পূর্ব ও মাঝেরপাড়া, পলুয়া বেলেমাঠ ও কুমোরপাড়া, বুড়িন্দিয়া দক্ষিণপাড়া, গোবিন্দপুর মোড়, রানীয়ালী বাজার এবং মালিগাতি বাজারসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগকালে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। এলাকার মানুষের অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।” এ সময় তাঁর সাথে চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাবিরা নাজমুলকে কাছে পেয়ে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।