শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ সেনাপ্রধানের

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করতে কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি মাঠপর্যায়ে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পর্যালোচনা করেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে হেলিকপ্টারে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অবতরণ করেন সেনাপ্রধান। পরে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’র আওতায় দায়িত্ব পালনরত সেনাসদস্যদের প্রস্তুতি ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সেনাপ্রধান বলেন, একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।