বসুন্দিয়ায় ১১টি হাতবোমাসহ যুবলীগ নেতা ইকবাল আটক

0
আটক বসুন্দিয়া ইউনিয়ন শাখা যুবলীগের সাবেক সহ-সভাপতি ইকবাল।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন শাখা যুবলীগের সাবেক সহ-সভাপতি ইকবালকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার বাড়ির পাশ থেকে ১১টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

কোতয়ালি থানা পুলিশের এসআই আলমগীর হোসেন জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বসুন্দিয়া বাজার এলাকায় ইকবালের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী।

এ সময় সেখান থেকে তাকে আটক করা হয়। পরে তার বাড়ির পাশ থেকে ১১টি হাতবোমা উদ্ধার করা হয়।আটক ইকবাল একই এলাকার বহর আলীর ছেলে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।