সেনাপ্রধানের সঙ্গে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

0
সেনাপ্রধানের সঙ্গে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেইট মাত্তেও পেরেগো দি ক্রেমনাগোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আন্ডারসেক্রেটারি অফ স্টেট বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প সক্ষমতা উন্নয়নে ইতালি সরকারের সম্ভাব্য সহায়তা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং আবেই’তে শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।