ফরিদপুরে কষ্টি পাথর সদৃশ্য মূর্তি উদ্ধার, আটক- ১

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে একটি মূল্যবান কষ্টি পাথরের সদৃশ্য মূর্তি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। র‌্যাব-১০ এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূর্তিসহ সাদ্দাম মোল্লা নামের ওই ব্যক্তিকে আটক করে।

আটককৃত সাদ্দাম মোল্লা আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ মধ্যপাড়া নিবাসী আকবার মোল্লার ছেলে।

জানা যায়, রবিবার (১৮ জানুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি টিম সাদ্দাম মোল্লার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুর থেকে প্রায় ১২৫ কেজি ওজনের কষ্টি পাথর সদৃশ্য মূর্তিটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসনাত খান বলেন, আটককৃত সাদ্দাম মোল্লাকে ফরিদপুর জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।