নওয়াপাড়া নৌবন্দরে কোস্টগার্ডের টহল

0

স্টফ রির্পোটার,অভয়নগর (যশোর)॥ অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরে নোঙর করা মালবাহী কার্গো জাহাজের নিরাপত্তা জোরদারে বাংলাদেশ কোস্টগার্ডের একটি টিম টহল কার্যক্রম পরিচালনা করেছে।

শনিবার কোস্টগার্ডের নিজস্ব বোটে করে তারা নদী বন্দর এলাকায় টহল অব্যাহত রাখেন। নিয়মতি টহলের অংশ হিসেবে সকাল থেকে দুপুর পযর্ন্ত নদীতে অবস্থা করে কোস্টগার্ডের স্পিডবোট।

এ বিষয়ে নৌবন্দর অধিদপ্তরের পরিদর্শক রাশেদুল আলম জানান, বন্দরে জাহাজের নিরাপত্তা ও নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই টহল দেওয়া হয়েছে।

নওয়াপাড়া বন্দরে প্রায়ই জাহাজে চুরি ও মাদকাসক্তদের আনাগোনার কারণে বন্দরটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ কারণে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।