গানম্যান পেলেন জামায়াত আমির

0
জামায়াত আমির ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তায় একজন গানম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার বাসভবনের নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ১২ জানুয়ারি ডা. শফিকুর রহমানকে গানম্যান প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) একটি পত্র পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জামায়াত আমিরের ক্ষেত্রে ‘উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি’ বিদ্যমান রয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং বিএনপি নেতা মাসুদ অরুণকেও সরকারিভাবে গানম্যান প্রদান করা হয়েছে। ডা. শফিকুর রহমানের বাসভবনে সার্বক্ষণিক সশস্ত্র পাহারার বিষয়টিও এখন প্রক্রিয়াধীন।