তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা

0
আপিল শুনানিতে জিতে গেলেন তাসনিম জারা; ঢাকা-৯ আসনে প্রার্থিতা বৈধ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির প্রথম দিনে এই সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার প্রার্থিতা বাতিল করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের সমর্থনের তালিকায় তথ্যের অমিল পাওয়ার কথা জানিয়েছিল কমিশন। এই আদেশের বিরুদ্ধে গত সোমবার নির্বাচন কমিশনে আপিল করেছিলেন তিনি। আজ সকালে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ফুল কমিশন আপিলের শুনানি শেষে তাঁর মনোনয়নপত্রকে বৈধ হিসেবে গ্রহণ করেন।