খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওয়াপাড়ায় দোয়া মাহফিল

0

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ শিল্প ও বাণিজ্যিক শহর নওয়াপাড়া ক্ষুদ্র সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ অনুষ্ঠান হয়। ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সহসভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদার।

আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী কাজী গোলাম ফারুক, আলী হায়দার, শেখ আসাদুল্লাহ আসাদ, আসাদুজ্জামান আসাদ, রফিকুজ্জামান টুলু, জাকির হোসেন, মুরাদ হোসেন, মানিক হাওলাদার ও সৈয়দ রনি।

অনুষ্ঠান সঞ্চলনা করেন মনিরুজ্জামান। দোয়া পরিচালনা করেন স্টেশনবাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি রজিবুল ইসলাম।