যশোরে অশোক কুমার রায়ের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স

0
অশোক কুমার রায়

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আইনজীবী সমিতির প্রয়াত সদস্য অশোক কুমার রায়ের ফুলকোর্ট রেভারেন্স ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়।

পরে জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা শোক সভায় সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, শেখ আব্দুল মোহায়মেন, দেবাশীষ দাস, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম বাচ্চু, বর্তমান সহ-সভাপতি বাসদেব বিশ্বাস, যুগ্ম-সম্পাদক নূর আলম পান্নু, আইনজীবী মিলন কুমার মিত্র, আবুল কায়েস, কাজী রেফাত রেজওয়ান সেতু প্রমুখ।

শোক সভা পরিচালনা করেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর। শোক সভার শুরুতে অশোক কুমার রায়ের আত্মার শান্তি কামনা করে গীতা পাঠ করেন অ্যাড. নব কুমার কুণ্ডু।