সাংবাদিক নেতা জয়ের স্ত্রীর দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার ॥ প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহীদ জয়ের স্ত্রী মরহুমা শামীমা খাতুন স্বপ্নার দাফন সম্পন্ন হয়েছে গতকাল। বুধবার বাদ জোহর শহরের ঝুমঝুমপুর চান্দের মোড়স্থ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়।

মরহুমার জানাজায় যশোরের রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শরিক হন। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাবেক সম্পাদক ও সুবর্ণভূমি সম্পাদক আহসান কবির বাবু, নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান সাইফ এবং হানিফ ডাকুয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সহ-সভাপতি বি এম আসাদ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, বর্তমান যুগ্ম সম্পাদক এম মশিউর রহমান ও সাবেক যুগ্ম সম্পাদক গালিব হাসান পিন্টু।

জানাজায় জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহাম্মদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর খান মিলন এবং জাগপা নেতা নিজামুদ্দিন অমিতসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার রাত ১১টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামীমা খাতুন স্বপ্না। গত ২৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্বামী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।