মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত; ‘মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার হয়েছে’—হাফিজ উদ্দিন আহমদ

0
প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিল সরকার। ইতিহাস বিকৃতি রুখতে ও সঠিক তালিকা প্রণয়নে জামুকার সভায় বিশেষ নির্দেশনা দিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রণয়ন এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে নতুন করে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ।

বৈঠক শেষে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজনৈতিক উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের চেতনার দীর্ঘদিনের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রী। হাফিজ উদ্দিন আহমদ বলেন, “দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার এত বেশি অপব্যবহার হয়েছে যে, নতুন প্রজন্ম সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হয়েছে। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে গুলিয়ে ফেলা ঠিক হবে না।” তিনি আরও উল্লেখ করেন যে, মুক্তিযোদ্ধারা অসীম ত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছেন এবং সেই বীরত্বের ইতিহাস বিকৃতি রোধ করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই হবে এ যাচাই-বাছাইয়ের মূল লক্ষ্য। সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।