৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার

0
আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ; দুই দিনের রিমান্ডে ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জুলাই আন্দোলনের হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল ও বিপুল অর্থ আদায়ের অভিযোগে এক সংঘবদ্ধ প্রতারক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ও বিতর্কিত মুখ তাহরিমা জান্নাত সুরভী এই চক্রের নেপথ্যে থেকে নেতৃত্ব দিচ্ছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনের মামলায় আসামি করার হুমকি দিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। ধাপে ধাপে পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে ‘মীমাংসা’র প্রলোভনে এই অর্থ আদায় করা হয়। অনুসন্ধানে জানা গেছে, সুরভীর নেতৃত্বাধীন এই চক্রটি ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

অভিযুক্ত তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। মূলত ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সখ্যতা গড়ে তুলতেন এবং পরবর্তীতে সুনির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার বা বিতর্কিত কর্মকাণ্ডের ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।