ঝিকরগাছায় বিএনপির মতবিনিময়সভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা বিএনপির আয়োজনে রোববার ঝিকরগাছা প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি।

সভায় বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সহ-সভাপতিবৃন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলা বিএনপির সদস্যবৃন্দ, যুবদল, ছাত্রদলের প্রতিনিধিবৃন্দ।

সভায় উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৫ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঝিকরগাছা থেকে নেতৃবৃন্দের ঢাকায় ব্যাপক উপস্থিতি ও আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নিকে বিজয়ী করতে আলোচনা হয়েছে।