তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় চাঁচড়া ও ধোপাপাড়ায় দোয়া

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রায়ত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নগর যুবদলের ৫ নম্বর ওয়ার্ড শাখা এবং সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর নগর যুবদলের ৫ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে ধোপাপাড়া মোড়ে দোয়া মাহফিল শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বাদ যোহর চাঁচড়া দক্ষিণ পাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে হাফিজিয়া মাদ্রাসার কোরআন শিক্ষার্থীদের মাঝে খাবার প্রদান করা হয়।
পৃথক দুটি দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজুলল আলম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সমির, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, যুবদল নেতা জাহিদ হোসেন টগর, ফখরুল ইসলাম সুজন প্রমুখ।