ডেভিল হান্ট-২ অভিযানে যশোরে দুই দিনে আটক ৩৭

0
ডেভিল হান্ট-২ অভিযানে আটকৃতদের একাংশ।

স্টাফ রিপোর্টার ॥ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার সাথে জড়িত অভিযোগে দেশব্যাপী পরিচালিত ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গত দুই দিনে যশোরে ৩৭ জন আটক হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আলাদা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটকরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী বলে জানা গেছে। তাদেরকে বিভিন্ন মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার রাতে পরিচালিত অভিযানে ১৮ জনকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। আটকরা হলেন, যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের বাসিন্দা ও আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল, সদর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য পাকদিয়া গ্রামের বাসিন্দা হোসেন আলী, শহরের চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও দুর্গাপুর গ্রামের বাসিন্দা সাইফুর রহমান অভি, সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, বাঘারপাড়া উপজেলার দয়ারামপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন, নারিকেলবাড়িয়া গ্রামের সুরঞ্জিত অধিকারী, রাধানগর গ্রামের আলমগীর হোসেন, অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের শহিদুল ইসলাম, ঝিকরগাছা উপজেলার গৌরসুটি গ্রামের আজগর আলী, শুকুরখোলা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে নুর ইসলাম, কৃষ্ণনগর গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে আবুল কালাম আজদ, শার্শা উপজেলার খলশি গ্রামের সিদ্দিকুর রহমান, কাজীরবেড় গ্রামের মোশারফ হোসেন, শিকারপুর গ্রামের শিল্পী রাহমন, আমলাই গ্রমের শামসুজ্জামান বুলু।

এর আগে গত সোমবার রাতে পরিচালিত ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ১৯ জনকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী গণমাধ্যম কর্মীদের জানান, অপরাধীদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।